আফগানিস্তানে এক বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী আইএসের এক কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, এক বছর আগে কারি হেকমত নামে ওই জঙ্গিকে তালেবান থেকে বের করে দিলে সে আফগানিস্তানে আইএসের কার্যক্রম শুরু করে। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
আফগান ন্যাশনাল আর্মি এয়ার কর্পসের মুখপাত্র হানিফ রিজাই বলেন, বৃহস্পতিবার বিকালে জাজওয়ান প্রদেশের দার্জ আব জেলায় ড্রোন হামলায় নিহত হয় কারি হেকমত।
তালেবান থেকে বের করে দেওয়ার পর হেকমত আফগানিস্তানে আইএস প্রতিষ্ঠার চেষ্টা চালায়। গত ১১ মাসে এই নিয়ে দেশটিতে আইসের সাতজন শীর্ষ নেতাকে হত্যা করা হলো।
যুক্তরাষ্ট্র-আফগানিস্তান যৌথ বাহিনী মুখপাত্র কর্নেল লিসা গার্সিয়া বলেন, ‘আমরা জাজওয়ানে আইএস নির্মূলে ধারাবাহিক অভিযান চালাচ্ছি।
গত মাসেই কাবুলে শিয়ায় মসজিদের হামলায় দায় শিকার করেছিলো আইএস। বর্তমানে সরকার ও তালেবান দুই পক্ষই আইএসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।