কাশ্মিরে ৮ বছরের কন্যা শিশু আসিফাকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় সোচ্চার হয়ে উঠেছে সে দেশের অভিনয় শিল্পীরা। অভিষেক বচ্চন থেকে শুরু করে জাভেদ আখতার, ফারহান আখতার, স্বরা ভাস্কর, অতুল কাসবেকর, হংসল মেহতা, বিশালা দালানি- সবাই দাবি তুলেছেন ন্যায়বিচারের। আসিফাকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় এক সরকারি কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যকে অভিযুক্ত করেছে ভারতের আদালত। মধ্য জানুয়ারির ওই ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার দিন অভিযোগপত্র জনসম্মুখে আনা হয়। জানুয়ারিতে এ নিয়ে তেমন উত্তেজনা না হলেও এ ঘটনায় অভিযোগপত্র দেওয়ার পর সোচ্চার হয়ে উঠেছে বলিউডসহ সারা ভারত।
Who was Asifa ? She was an eight years old daughter of Bakerwals. Who are Bakerwals ? A nomad tribe who when spotted the Kargil intruders promptly informed the army .Who are the people who are trying to protect the rapists of this little girl . ? Now it is your turn to answer.
— Javed Akhtar (@Javedakhtarjadu) April 13, 2018
কাঠুয়া অঞ্চলের যাযাবর মুসলিম বাকারওয়াল গোষ্ঠীর মেয়ে ছিলো ৮ বছরের ছোট্ট আসিফা। কাঠুয়ার উপত্যকায় ঘোড়া চড়ানোর সময় অপহরণ করা হয় তাকে। আদালতে দায়ের করা মামলার বিবরণ অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সানজি রাম তার ভাগ্নে ও একজন পুলিশ সদস্যকে আশফিয়া নামের ওই শিশুকে অপহরণের নির্দেশ দেয়। নির্দেশ বাস্তবায়নের পর মন্দিরে আটকে রেখে তিন দিন ধরে একদল হিন্দু পুরুষ ধর্ষণ করে আসিফাকে। পরে মাথায় পাথর মেরে ও গলা টিপে হত্যা করা হয় তাকে।
আসিফার জন্য ন্যায়বিচার দাবি করে বলিউড অভিনেতা জাভেদ আখতার লিখেছেন, 'মহিলাদের সুরক্ষার পক্ষে সওয়াল করার এটাই সেরা সময়, সকলে এগিয়ে এসে মুখ খুলুন।' অভিষেক বচ্চন তাঁর টুইটার অ্যাকাউন্টে আসিফার ছবি পোস্ট করে সঙ্গে হ্যাসট্যাগ আসিফা বলে প্রতিবাদ জানিয়েছেন। পরিচালক হংসল মেহতা নিউ ইয়র্ক টাইমসের একটি লেখা রিটুইট করেছেন। এই লেখায় নিউ ইয়র্ক টাইমস বিস্তারিতভাবে আসিফার হত্যা কাহিনি বিবৃত করেছে এবং দেখিয়েছে কীভাবে হিন্দুরা এই নৃশংসতার প্রতিবাদের নামে আসল দোষীদের আড়াল করছে। হংসল তার শেয়ার করা পোস্টের তলায় প্রশ্ন তুলেছেন এটাই কি জাতীয়তাবাদ ?
Yet again we've failed as a society. Can't think straight as more chilling details on little Asifa's case emerge...her innocent face refuses to leave me. Justice must be served, hard and fast! https://t.co/xrW5RVffLe
— Akshay Kumar (@akshaykumar) April 12, 2018
সোনম কাপুর সোশ্যাল মিডিয়ায় আসিফার হত্যার ঘটনায় জড়িত হিন্দু এবং তাদের বাঁচানোর চেষ্টায় কসরত করে চলা হিন্দুদের কড়া বার্তা দিয়েছেন। তিনি তাঁর টুইটে মিথ্যা দেশপ্রেমিক ও জাল হিন্দু বলে দুটি শব্দও ব্যবহার করেছেন। এই মিথ্যা দেশপ্রেম ও জালি হিন্দুদের জন্য তাঁর লজ্জা হচ্ছে বলেও মন্তব্য করেছেন সোনম। তাঁর দেশে এমন ঘটনা যে ঘটতে পারে তা কল্পনাতেও নাকি তিনি আনতে পারছেন না বলে টুইটারে করা পোস্টে লিখেছেন সোনম। পরিচালক, প্রযোজক ও অভিনেতা ফারহান আখতারও এই ঘটনার কড়া নিন্দা করেছেন। তিনি লিখেছেন, 'একবার ভেবে দেখুন একটি ৮ বছরের মেয়েকে টেনে-হিঁচড়ে, ছেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং বন্দি বানানো হচ্ছে। দিনের পর দিন তাকে ধর্ষণ করা হচ্ছে এবং শেষে তারা তাকে খুন করছে। যদি এরপরও আপনি তাঁর আতঙ্ককে অনুভব করতে না পারেন তাহলে আপনি মানুষ-ই নন। আপনি যদি আসিফার জন্য বিচার পেতে সওয়াল করেন তাহলে আপনি কিছুই নন।'
Ashamed appalled and disgusted by fake nationals and fake Hindus. I cannot believe this is happening in my country. https://t.co/V8tKoo6viX
— Sonam Kapoor (@sonamakapoor) April 12, 2018
অভিনেত্রী স্বরা ভাস্কর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একটা ৮ বছরের শিশুকে অপহরণ করে মন্দিরে গণধর্ষণ করে খুন করা হল। কারণ, সে সেই মুসলিম পরিবারের মেয়ে যাদের কে এলাকা থেকে উৎখাত করতে চাইছিল হিন্দুত্বের মৌলবাদীরা।' অভিনেতা রীতেশ দেশমুখ লিখেছেন, '৮ বছরের মেয়েকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করা হল এবং তার বিচারের জন্য লড়াই করা বাবার পুলিশ হেফাজতে মৃত্যু। আমাদের হয় আসিফার জন্য গলা চওড়া করতে হবে না হলে নীরব দর্শকের মতো থাকতে হবে। উঠে দাঁড়ান, সেরকম হলে একা একাই আওয়াজ ওঠান।' চলচ্চিত্র পরিচালক শীর্ষ কুন্দর তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন,'দয়া করে এই লেখাটা পড়ুন। যদি আপনার রক্ত গরম হয়ে ওঠে তাহলে এই লেখাটা শেয়ার করুন। এটাই সঠিক সময় কারণ একদল কিছু শয়তানকে বাঁচানোর চেষ্টা করছে। মানবিকতা আজও বেঁচে আছে আমাদের সেটা প্রমাণ করতে হবে।'
অভিনেত্রী টিসকা চোপড়া লিখেছেন, 'খুবই বেদনাদায়ক, মর্মান্তিক এই ঘটনা। সরকার কতটা কড়াভাবে এতে কাজ করে সেটাই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর দফতর আপনারা কি শুনতে পাচ্ছেন। যদি কোনও পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমি এদের আর ভোট দেব না।' অভিনেতা রাহুল বোস তাঁর টুইটার অ্য়াকাউন্টে লিখেছেন, 'ধারনার বাইরে এক ঘটনা। যা শুধু রোজ কুড়ে কুড়ে খাচ্ছে তা নয়, সমস্ত স্তরে একটা অসন্তোষ তৈরি করেছে। সমাজের কোন দিকটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তা আমাদের ঠিক করতে হবে।' এমনকী, রিচা চাড্ডা, রণবীর শো-এর মতো অভিনেত্রী, অভিনেতারাও আসিফা-র জন্য গর্জে উঠেছেন।
Yet again we've failed as a society. Can't think straight as more chilling details on little Asifa's case emerge...her innocent face refuses to leave me. Justice must be served, hard and fast! https://t.co/xrW5RVffLe
— Akshay Kumar (@akshaykumar) April 12, 2018
অক্ষয় কুমার তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, 'সমাজ হিসাবে আমরা ব্যর্থ। আসিফার নিস্পাপ মুখটা আমাকে লড়াই থেকে সরে আসতে বাধা দিচ্ছে। যে কোনও মূল্যে বিচার পাওয়া উচিত।' অভিনেত্রী দিয়া মির্জা লিখেছেন, 'আমার হৃদয় ভেঙে গিয়েছে। রাগে ও ক্ষোভে আমি ফুঁসছি। আসিফা-কে কতটা নৃংসতা সহ্য করতে হয়েছে ভেবে আমি ভেঙে পড়েছি। একদল অপরাধি যারা আমাদের মনের ঐক্যকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে!'