হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুশ

১২ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। রক্তে ইনফেকশনের জন্যে গত মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশবুশের মুখপাত্র জিম ম্যাকগ্র্যাথ এক টুইট বার্তায় জানান, তার চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি আগের চেয়ে সুস্থ এবং বাড়ি যেতে পারবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্ত্রীর মৃত্যুর কিছুদিন পরই ৯২ বছর বয়সী বুশ টেক্সাসের হুস্টোন মেথোডিস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তার ছেলে জর্জ ডব্লিউ বুশও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। 

এক বছর আগেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুশ।