বিশ্ব যখন ফুটবল উন্মাদনায় ব্যস্ত, তখন খোদ আয়োজক দেশ রাশিয়াতেই দেখা গেছে বিরোধিতার ঘটনা। মস্কো স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নেমে এসেছে রাজপথে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে স্থাপন করা ‘ফ্যানজোন’ সরিয়ে নিতে হবে। কারণ এতে করে অনেক আওয়াজ আসবে বিশ্ববিদ্যালয়ে।
তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানায়নি সংশ্লিষ্টরা। এর প্রতিবাদে একটি গ্রুপ পাতা ও গাছের ডাল নিয়ে প্রতিবাদ জানায়। ওই ফ্যানজোন তৈরিতে কেটে ফেলতে হয়েছিল গাছগুলো।
এর আগে গত ২৮ এপ্রিল এই সিদ্ধান্তের প্রতিবাদে একটি মানববন্ধনও করে তারা। প্রায় ১৫০ শিক্ষার্থী অংশ নেয় সেখানে। আন্দোলনকারীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের মূল ভবন থেকে মাত্র ৩০০ মিটার দূরেই ওই ফ্যান জোন করা হচ্ছে। সেখানে সৃষ্ট আওয়াজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা ক্ষতিগ্রস্ত হবে।