ভারতের মুম্বাই-গোয়া মহাসড়কে একটি পিকনিক বাস খাদে পড়ে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। শনিবার সকালে রাইগাদ জেলার পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে পিছলে ৫০০ ফুট নিচে গিরিখাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় কয়েকদিন ধরে টানা বর্ষণের কারণে পাহাড়ি রাস্তাটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল।
পুলিশ জানিয়েছে, ড. বেলা সাহেব শান্ত কনকান বিদ্যাপীঠ নামের ওই বিশ্ববিদ্যালয়ের বাসটি সাপ্তাহিক পিকনিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর পুলিশি তৎপরতা ছাড়াও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দলীয় নেতাকর্মীদের উদ্ধারকাজে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র: এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া।