আফগানিস্তানের উত্তরাঞ্চলে ২০০ আইএস সদস্যের আত্মসমর্পণ (ভিডিও)

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওয়ান প্রদেশে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসের অন্তত ২০০ সদস্য নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। সংবাদমাধ্যম রেডিও ফ্রি ইউরোপ- আরএফই নিরাপত্তা সূত্রের বরাতে এ খবর নিশ্চিত করেছে। তালেবানের দাবি, সদস্যদের আত্মসমর্পণের মধ্য দিয়ে সেখানে আইএস-এর ভয়াবহ অপকর্মের অবসান ঘটতে যাচ্ছে।
noname

আফগান সরকারের তথ্য মতে, দেশটির নানগারহার, কুনার, পূর্ব জাওয়ান ও ফারায়াবসহ ৯টি প্রদেশে আইএসের শক্ত অবস্থান রয়েছে। তাদের হামলায় বিভিন্ন সময় হতাহত হয় দেশটির বেসামরিক নাগরিক। আফগান কর্তৃপক্ষ জানায়, বুধবার গোষ্ঠীটির ২০০ সদস্য আত্মসমর্পণ করে।

প্রদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তা ফারুক মোহাম্মদ আরএফই-কে ১ আগস্ট বলেন,  ৩১ জুলাই মধ্যরাত থেকে প্রদেমের দারজাব জেলায় আইএস-এর অন্তত ২০০ সদস্য নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তিনি জানান, তালেবানের নিয়ন্ত্রণে থাকা ওই অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় গত এক মাস লড়াই চালিয়েছে আইএস।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আরএফই-কে বলেছেন, এ ঘটনার মধ্য দিয়ে আফগানিস্তানের উত্তরাঞ্চলে আইএস অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
ভিডিওতে আইএস সদস্যদের আত্মসমর্পণের দৃশ্য: