গত মাসে থাইল্যান্ডে আটকে পড়া কিশোর ফুটবলারদের দলের তিন শিশু ও তাদের কোচকে নাগরিকত্ব প্রদান করলো দেশটির সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
সেসময় সামনে আসে যে ফুটবল দলটির কোচ একাপল চান্টাওং-সহ তার তিন শিষ্য ডুল, মার্ক ও টি'র নাগরিকত্ব নেই। জাতিসংঘের মতে, থাইল্যান্ডে বসবাসরত প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষের নাগরিকত্ব নেই। বুধবার কোচ একাপল চান্তাওং ও ওই তিনশিশুকে নাগরিকত্বের কার্ড তুলে দেওয়া হয়।
চাংরাইয়ের মায়ে সাইয়ের প্রধান কর্মকর্তা সোমসাক কানাকাম বলেন, তাদের সব যোগ্যতাই আছে। শুধু গুহায় আটকে পড়ার ঘটনার জন্যই তাদের নাগরিকত্ব দেওয়া হয়নি।