সেপ্টেম্বরেই পিয়ংইয়ংয়ে আন্তঃকোরীয় বৈঠক

আগামী সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে তৃতীয়বারের মতে বৈঠকে বসছে দুই কোরিয়া। সোমবার দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের এক বৈঠকের পর যৌথ বিবৃতিতে একথা জানানো হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

thumbs_b_c_33ed048bd80f6cc1e061e2f233127f53চলতি বছরের এপ্রিলে উত্তর কোরীয় নেতা কিম জং উন ও দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জায়ে ইন পানমুনজামে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকেই পরবর্তী একটি বৈঠকে মিলিত হওয়ার ব্যাপারে সম্মত হন দুই নেতা। সিদ্ধান্ত হয়, আসন্ন শরতে বৈঠকটি অনুষ্ঠিত হবে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে। রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতি অঞ্চল পানমুনজামে দুই দেশের কর্মকর্তা পর্যায়ের সোমবারের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।  

এপ্রিলের সম্মেলনের পর হঠাৎ করেই মে মাসে দুই দেশের সীমান্তে আবারও মিলিত হন কিম এবং মুন। ওই বারই দুই কোরিয়ার কোনও নেতাদের মধ্যে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ হয়। মুন যদি পিয়ংইয়ংয়ে যান তাহলে সেটিই হবে উত্তর কোরিয়ার রাজধানীতে এই বছর প্রথম কোনও দক্ষিণ কোরীয় নেতার।

সিউলের একত্রীকরণ মন্ত্রী চো মিয়ং-গিউন ও দক্ষিণ কোরীয় মন্ত্রী রি সোন গোন বৈঠকে বসেন।   সোমবারের বৈঠকে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা কিংবা আনুষ্ঠানিক শান্তিচুক্তি নিয়ে কোনও কথা হয়েছে কি না তা জানা যায়নি।  তৃতীয় বৈঠকের ব্যাপারে একমত হলেও নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি। তবে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট দফতের মুখপাত্র জানান, এটি কয়েক সপ্তাহ পরে হওয়ার সম্ভাবনাই বেশি কারণ শুরুর দিকে এই আয়োজন করা খুবই কঠিন। তিনি বলেন, উত্তর কোরিয়া যেহেতু আমন্ত্রণ জানিয়েছে, তারাই সবকিছু নির্ধারণ করবে।

পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে দীর্ঘদিন থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে উত্তর কোরিয়া। এই বছরের জুনে সিঙ্গাপুরে এক ঐতিহাসকি বৈঠকে কিম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোরীয় উপত্যকায় পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে সম্মত হন।