ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫শ ছাড়িয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

thumbs_b_c_b0361164c3d744e9c3d6bf52688f3916

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির মুখপাত্র পুরবো নুগ্রোহো এক বিবৃতিতে বলেন, ভূমিকম্পের কবলে পড়ে গত দুই সপ্তাহে ৫০৬ জন নিহত হয়েছেন। এর আগে গত ১৩ আগস্ট ৪৩৬ জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছিল।

নুগ্রোহো বলেন, ভূমিকম্পে প্রায় ৭৫ হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে চার লাখ ৩০ হাজারের বেশি মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছেন। নিখোঁজ ও আটকে পড়াদের উদ্ধারে এখনও অভিযান চলছে বলে জানান তিনি।

গত ৫ আগস্ট ইন্দোনেশিয়ার লুম্বুক দ্বীপে ৭ মাত্রার এক ভূমিকম্প হয়। এরপর গত ১৫ অন্তত ৮০০ বার ছোট ভূকম্পন রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গত রোববার সেখানে দু্‌ইবার বড় ধরনের ভূমিকম্প হয়। যার মাত্রা রিখটার স্কেলের মাত্রায় অনুযায়ী ৬ এ বেশি ছিল।