আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। ইতোমধ্যে এই হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ব্রিটিশ পর্যবেক্ষণ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আহতদের মধ্যে বেশকয়েকজন নারী ও শিশু রয়েছেন, তারা সবাই পাশের স্কুলে ছিলো। তাদেরকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবদিসালাম হাসান আবদি নামে এক শিখ্ষক বলেন, আমরা ক্লাস নেওয়ার সময় বিস্ফোরণের বিকট আওয়াজ শুনি। বোমা হামলায় পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বিস্ফোরণে সেই সরকারি কার্যালয়টিসহ তার বিপরীত দিকে থাকা একটি মাদরাসা ও আশেপাশের ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন সেনা সদস্যও রয়েছে।
আল-শাবাব এই হামলার দায়স্বীকার করে জানায়, ‘আমরাই আত্মঘাতী হামলা চালিয়েছি। আমরা জেলা কার্যালয় লক্ষ্য করছিলাম। সেখানে বৈঠক চলছিলো। এখন পর্যন্ত ১০ জন নিহত হওয়ার কথা জানি আমরা।
মোগাদিসুতে নিয়মিতই হামলায় চালায় আল-শাবাব। ২০১১ সালে রাজধানী থেকে তাদের বিতাড়িত করা হলেও এখন সেখানে শক্ত অবস্থান গড়ার প্রচেষ্ঠায় গোষ্ঠীটি। গত অক্টোবরে এক হামলায় ৫০০ জন নিহত হওয়ার ঘটনায় তাদের দায়ী করা হয়।