নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডের কারমাডেক দ্বীপপুঞ্জে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার চীনা ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার একথা জানায়।

41402250_457385768104428_8594881037115326464_nচীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, স্থানীয় সময় সোমবার দুপুর ১২ টা ১৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে,  ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৩১ দশমিক ৯৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১৭৯ দশমিক ২৫ পশ্চিম দ্রাঘিমাংশের ১২০ কিলোমিটার গভীরে।

শক্তিশালী এই ভূমিকম্পের পর পর নিউজিল্যান্ডের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে সতর্ক করে দিয়ে জানায়, এর কারণে সুনামি সতর্কতা জারি করা হতে পারে যা দেশটির ওপর প্রভাব ফেলতে পারে। যদিও পরে তারা জানায় যে, সুনামির কোনও ঝুঁকি নেই।