উত্তর কোরীয় নেতা কিম জং উনের কাছ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ইতিবাচক চিঠি পেয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। তারা জানায়, সিঙ্গাপুরে অনুষ্ঠিত বৈঠকের পর আবারো বৈঠকে বসার জন্য এই চিঠিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স বলেন, এটি খুবই উষ্ণ এবং ইতিবাচক চিঠি। চিঠিতে পিয়ংইয়ং-এর কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, চিঠিতে মূলত আবার বৈঠকের কথাই বলা হয়েছে।
সারাহ স্যান্ডার্স দাবি করেন, এই চিঠি এটাই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্কের উন্নতি হচ্ছে।