সিয়েরা লিওনে সামরিক ট্রাক উল্টে ৮ জন নিহত

আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে সামরিক বাহিনীর একটি ট্রাক উল্টে অন্তত ৮ জন নিহত হয়েছে।  সোমবার রাতে দেশটির সামরিক কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।  নিহতের মধ্যে ৫ জন সামরিক বাহিনীর সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক।

thumbs_b_c_7b780a47c73ea63c70ae8f4668cce62b

সিয়েরা লিওন সামরিক চিকিৎসা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল স্টিফেন সিলভালি রাষ্ট্রীয় সংবাদামাধ্যম এসএলবিসি’কে বলেন, একটি যুদ্ধে নিহত সহযোগীকে করব দিয়ে ওই সেনা সদস্যরা ফিরছিলেন। এমন সময় দুর্ঘটনাটি ঘটে।  রাজধানীর পশ্চিমে স্পুর রোড একটি পাহাড়ি ঢাল নামতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি উল্টে যাওয়ার আগে বেসামরিক নাগরিকদের চাপা দেয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় গুরুতর আহত আরও ৩৪ জনকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মর্গে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করেছে দেশটির সরকার। সূত্র: আনাদোলু এজেন্সি।