ইরাকে সন্ত্রাসী হামলায় নিহত ৬

ইরাকে পৃথক দুটি হামলায় দুই বেসামরিকসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

thumbs_b_c_64035b84dc054235a27a278c959c680b

পুলিশ লেফটেন্যান্ট এমাদ আল আমুরি বলেন, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আইএসর হামলায় দুই সেনা নিহত হয়। প্রাণ হারায় হামলাকারী দুজনও।  

এছাড়া দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশে গাড়ি থেকে চালানো গুলিতে প্রাণ হারান দুই বেসামরিক। ফাস্ট লেফটেন্যান্ট রাফিদ আল নাওরাস বলেন, ‘বন্দুকধারীরা দিনের আলোতেই এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। প্রাণ হারান ‍দুই পথচারী।

তবে হামলার উদ্দেশ্যে সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা।