মাটি থেকে এক হাজার ফুটের বেশি উঁচুতে তুলে নিয়ে নতুন নাগরিকদের শপথ পড়িয়ে বরণ করে নিলো কানাডা। মঙ্গলবার দেশটির রাজধানী টরেন্টোতে অবস্থিত বিশ্বের অন্যতম উচু ভবন সিএন টাওয়ারের পার্শ্ব চূড়ায় নিয়ে তাদের শপথ পড়ানো হয়। কানাডার অভিবাসন নীতিকে ব্যতিক্রমভাবে তুলে ধরার জন্যই এমন আয়োজন করা হয়।
নতুন নাগরিকদের বরণ করে নেওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন। তিনিই ৬টি ভিন্ন দেশ থেকে আসা এই অভিবাসীদের শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত নতুন নাগরিকরাসহ সবাই ১১৬ তলা ভবনটির চূড়ায় তারের সঙ্গে ঝুলছিলেন।
ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা জানায়, ১৮১৫ ফুট উচ্চতার ভবনটিতে এর আগেও নাগরিকত্বের শপথ পড়ানো হয়েছে। কিন্তু এবারই প্রথম ভবনের চূড়ায় এমন শ্বাসরুদ্ধকর উচ্চতায় তুলে নাগকিদের বরণ করে নেওয়া হলো। অনুষ্ঠানের পর অভিবাসনমন্ত্রী আহমেদ হুসেন এই টুইট বার্তায় লিখেছেন, ‘আকাশই কানাডীয় নাগরিকত্বের সীমানা।’
বহুসংস্কৃতিবাদ নিয়ে গর্ব করে থাকে কানাডা। ২০১৭ সালে দেশটি ২ লাখ ৭০ হাজার অভিবাসী গ্রহণ করেছে। সূত্র: রয়টার্স।