আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে দক্ষিণ কোরীয় নাগরিক কিম জং ইয়াংকে নির্বাচিত করা হয়েছে। দুবাইতে ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে সংস্থাটির ১৯৪টি সদস্য দেশ কিম জং ইয়াংকে নির্বাচিত করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।
উল্লেখ্য, প্রথম চীনা নাগরিক হিসেবে ইন্টারপোলের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মেং হংউই। ৬৪ বছরের মেং হংউই চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এক সময়। এর আগে তিনি ন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল কমিশনের ভাইস চেয়ারম্যান ও ন্যাশনাল কাউন্টার টেরোরিজমের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ২৫ সেপ্টেম্বর চীনে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে চীনের দুর্নীতি বিরোধী কমিশন তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানায়, মেং হংউই তাদের তদন্তের আওতায় রয়েছেন।