স্লোভেনিয়ায় প্রথমবারের মতো নারী সেনাপ্রধান

স্লোভেনিয়ায় প্রথমবারের মতো একজন নারীকে সেনাপ্রধান নিযুক্ত করা হয়েছে। ন্যাটোভুক্ত যেকোনও দেশের ক্ষেত্রেও এটা প্রথম। মঙ্গলবার মেজর জেনারেল আলেঙ্কা আরমেনিককে সেনাপ্রধানের দায়িত্ব দেয় দেশটির সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

resized_2dca4-c24f0d43alenkaermencphototaminopetelinseksta

প্রতিবেদনে বলা হয়, ১৯৯১ সাল থেকে স্লোভেনিয়ার সেনাবাহিনীত কর্মরত রয়েছেন আরমেনিক। সেবছরই যুগোস্লোভিয়া থেকে স্বাধীনতা লাভ করে দেশটি। লন্ডনের রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ ও কিংস কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।

তার আগে অ্যালান জেডার সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। গত সেপ্টেম্বরে   সরকার পরিবর্তন হওয়ার পর দায়িত্বে আসেন মধ্য-বামপন্থী প্রধানমন্ত্রী মারজান সারেক। তখন থেকেই ধারণা করা হচ্ছিলো আরমেক সেনাপ্রধান হবেন।