চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেছেন, চীন-পাকিস্তান মৈত্রী নস্যাতের কোনও ষড়যন্ত্র সফল হবে না। পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে বেইজিং। চীন আশা করে, ইসলামাবাদ শান্তি রক্ষা করতে পারবে এবং পাকিস্তানে চীনের বৈধ স্বার্থ রক্ষা এবং চীনা জনগণ ও সংস্থার নিরাপত্তা দেবে। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন কেং শুয়াং।
কেং শুয়াং বলেন, চীন ও পাকিস্তানের মধ্যকার মৈত্রী ও সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতার সম্পর্ক পরিবর্তন হবে না। সূত্র: চায়না ডটকম।