মিসরে একটি গির্জায় পাওয়া বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দেশটির এক পুলিশ কর্মকর্তা। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
দুইদিন পরেই কপটিক বড়দিন উদযাপন করবেন দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বীরা। নিরাপত্তা সূত্র জানায়, বোমা নিষ্ক্রিয় করার সময় ওই বিশেষজ্ঞ কর্মকর্তা প্রাণ হারান। এছাড়া আহত হন আরও দুই পুলিশ সদস্য।