বলিভিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২২

বলিভিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৭ জন। দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

hqdefaultপুলিশ জানায়, দুইটি অরুও ও পোতোসির সংযোগ সড়কে দুই বাস মুখোমুখি সংঘর্ষ হয়। শহর থেকে ১২ হাজার ফুট উপরে ছিলো ওই রাস্তা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিতে এমন দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। রাজধানী লা পাজসহ অনেক রাস্তাই এখন ঝুঁকিপূর্ণ। পাহাড়ি রাস্তাগুলোতে প্রায়ই এমন দুর্ঘটনা হচ্ছে। এর আগে ডিসেম্বরে এমনই এক বাস দুর্ঘটনায় ১৬ জন প্রাণ হারিয়েছিলেন।