কিউবায় শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ৩, আহত ১৭২

কিউবার রাজধানী হাভানায় শক্তিশালী ঘুর্ণিঝড়ের আঘাতে অন্তত তিন জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ১৭২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_105366175_cubaসোমবার কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এক টুইটে বলেন, রবিবারের রাতের দিকে আঘাত হানা এ টর্নোডোর কারণে হাভানার ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি বলেন, জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এই ঘূর্ণিঝড়তে শক্তিশালী উল্লেখ করে বলেন, কয়েক দশকে শহরে এত বড় ঘূর্ণিঝড় আঘাত আনেনি।  

রবিবার রাতে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বেশ কয়েকটি প্রত্যন্ত অঞ্চলে আঘাত আনে ঘূর্ণিঝড়টি।

কিউবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্য, েভারী বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছিলো। কিন্তু সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয়রা অনুমান করতে পারেনি যে এত বড় ঘূর্ণিঝড় আঘাত আনতে যাচ্ছে।