আবারও চালু হচ্ছে ভারত-পাকিস্তান ‘সমঝোতা’র ট্রেন

উত্তেজনা জেরে কিছুদিন থমকে থাকার পর আবারও যাত্রা শুরু করছে ভারত-পাকিস্তান রেল যোগাযোগের একমাত্র মাধ্যম 'সমঝোতা এক্সপ্রেস'। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী রবিবার থেকেই পুনরায় চলতে শুরু করবে ট্রেনটি। 

8c3a62a2ae203701aff9c16d8ecc00a2-5c7778c64d222পূর্ব পাকিস্তান তথা আজকের স্বাধীন বাংলাদেশের মুক্তির সংগ্রামকে কেন্দ্র করে সংঘটিত ভারত-পাকিস্তান যুদ্ধের পর সিমলাতে চিরবৈরী দুই দেশের মধ্যে বিভিন্ন সমঝোতা হয়েছিল। সিমলা চুক্তি নামের ওই ঐতিহাসিক সমঝোতায় কাশ্মির-এ শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল দুই পক্ষ। সমঝোতার প্রতীক হিসেবে ১৯৮৬ সালে চালু হয়েছিল দুই দেশের একমাত্র  রেল যোগাযোগের মাধ্যম 'সমঝোতা এক্সপ্রেস'। কাশ্মিরে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। সেই ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি সেই ট্রেন সার্ভিস বন্ধের ঘোষণা আসে। তবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৩ মার্চ (রবিবার) থেকে শুরু হবে ট্রেন চলাচল। দিল্লি থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে রবিবার আর পাকিস্তান থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সোমবার।
চুক্তি মেনে ১৯৭৬ সালের ২২ জুলাই দুই দেশের মধ্যে চালু হয় প্রথম রেল যোগাযোগের মাধ্যম 'সমঝোতা এক্সপ্রেস'। লাহোর থেকে ভারতের পাঞ্জাব রাজ্যে আটারি এলাকা পর্যন্ত চলাচল করে এই দূরপাল্লার ট্রেন।তবে দুই পক্ষের উত্তেজনায় মাঝে মাঝেই এর যাত্রা স্থগিত হয়ে যায়।