বিশ্বে বায়ু দূষণের শীর্ষে বাংলাদেশ

বায়ু দূষণ সংক্রান্ত এক প্রতিবেদনে বাংলাদেশকে বিশ্বের শীর্ষস্থানীয় বায়ু দূষণকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) প্রকাশিত আইকিউএয়ার, এয়ারভিজুয়াল ও গ্রিনপিসের এক যৌথ গবেষণা প্রতিবেদনের তালিকায় সবচেয়ে দুষিত ৩০ শহরের মধ্যে  ঢাকার অবস্থান ১৭তম।  সবচেয়ে দুষিত ৩০ শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৮তম। কোনও নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলে পিএমটুপয়েন্টফাইভ নামে পরিচিত দুষণকণার উপস্থিতির পরিমাণের সাপেক্ষে এই দুষণ পরিমাপ করা হয়েছে। মানুষের ফুসফুস ও রক্তপ্রবাহের ওপর এর প্রভাব ভয়াবহ। 

 

noname

পিএমটুপয়েন্টফাইভ এমন সব দূষণকণাকে বোঝানো হয়, যাদের ব্যাস ২.৫ মাইক্রোমিটারের বেশি না। এটি মানুষের ফুসফুসের ক্ষতি ও রক্তপ্রবাহে মারাত্মক ব্যাঘাত ঘটাতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আমাদের চুলের যে ব্যাস,  মোটামুটি তার ৩৩ ভাগের এক ভাগের সমান ওই দূষণকণা। বাতাসে পিএমটুপয়েন্টফাইভ-এর মাত্রা সর্বোচ্চ ১০০ ধরে তৈরি করা ওই তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। বাতাসে পিএমটুপয়েন্টফাইভ-এর গড় মাত্রা ৯৭ দশমিক ১ শতাংশ।  দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তান ও ভারতে এর মাত্রা যথাক্রমে ৭৪ দশমিক ৩ ও ৭২ দশমিক ৫ শতাংশ। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে আফগানিস্তান ও বাহরাইন। এরপর রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়া, কুয়েত, নেপাল, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়া।

noname

সবচেয়ে কম দূষিত দেশ হিসেবে তালিকার নিচের দিকে রয়েছে যথাক্রমে আইসল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, এস্তোনিয়া ও সুইডেনের নাম। তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত ৩০ শহরের সবকটিই এশিয়া মহাদেশে। এরমধ্যে ২২টি ভারতে, পাঁচটি চীনে, দুইটি পাকিস্তানে ও একটি বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশের ঢাকা ৩০ শহরের তালিকায় ১৮ তম স্থানে অবস্থান করছে। আর দুষিত রাজধানী শহর হিসেবে ঢাকার অবস্থান দ্বিতীয়।

noname

গবেষণা প্রতিবেদন বলছে, ২০১৮ সালে বিশ্বজুড়ে দূষণের শীর্ষে ছিল দিল্লির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভারতের গুরুগ্রাম শহর। আগের বছরের তুলনায় এবার সেখানে মাত্রা কমলেও দূষণে এখনও অন্য কোনও শহর গুরুগ্রামকে ছাড়াতে পারেনি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি সংলগ্ন ভারতের আরেক শহর গাজিয়াবাদ। তৃতীয় স্থানে আছে পাকিস্তানের ফয়সালাবাদ। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে যথাক্রমে ভারতের ফরিদাবাদ, ভিওয়াদি, নয়ডা ও পাটনা। অষ্টম স্থানে আছে চীনের হোটান। নবম ভারতের লক্ষ্ণৌ ও দশম স্থানে আছে পাকিস্তানের লাহোর। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান।