২ ঘণ্টায় ৯ বার কেঁপে উঠলো আন্দামান

আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে দুই ঘণ্টার মধ্যে ৯টি মাঝারি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৭ থেকে ৫ দশমিক ২। দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্রকে ‍উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আন্দামান দ্বীপপুঞ্জ

সোমবার স্থানীয় সময় সকাল সোয়া পাঁচটার দিকে ৪.৯ মাত্রার এক ভূমিকম্প আঘাত আনে। কয়েক মিনিট পরই আবার ৫ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। সর্বশেষ ভূমিকম্পটি হয় ৬টা ৪৫ মিনিটে। এর মাত্রা ছিলো ৫.২।

টেকটোনিক বাউন্ডারি জোনে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভূমিকম্পপ্রবণ। প্রায় ৫৭২টি দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চলটিতে একদিনে দুই-তিনটির বেশি ভূমিকম্প বিরল কোনো ঘটনা নয়।