কাশ্মিরে ভারতের গুলিতে ৩ পাকিস্তানি সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে অন্তত তিনজন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার পাক সেনাবাহিনীর জনসংযোগ দফতর থেকে জানানো হয়, সীমান্তরেখায় তিনজন সেনা নিহত হয়েছেন। সংঘর্ষে আহতও হয়েছেন একজন।

thumbs_b_c_ea63270938278a1f2285bbec9ce665b4গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে জঙ্গি হামলায় ৪০ সদস্য নিহতের জবাবে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের আকাশসীমায় ঢুকে হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী। পরদিন পাকিস্তানের সঙ্গে বিমানযুদ্ধে ভূপাতিত হয় ভারতের একটি মিগ-২১ বাইসন বিমান। পরে ওই বিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তান। দু’দিন পর ১ মার্চ রাতে তাকে মুক্তি দেয় পাকিস্তান।

এই উত্তেজনার মাঝেই সম্প্রতি কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় গোলাগুলির ঘটনা ঘটলো। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, ভারতীয় সেনার গুলিতে তিন বীর পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন একজন।

তারা জানায়, ভারতীয় গুলির জবাবে পাকিস্তানও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় পাকিস্তানি সেনাও নিহত হয়েছে বলে দাবি করে পাকিস্তান।