পিরামিডে সন্ধান মিললো হাজার বছর পুরোনো মমিকৃত ইঁদুরের

মিসরের পিরামিডে এবার সন্ধান মিললো হাজার বছর পুরোনো মমিকৃত কয়েকটি ইঁদুরের।  গবেষকদের ধারণা এগুলো দুই হাজার বছর আগের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

_106326840_053346361-1

সাম্প্রতিক সময়ে মিসরে বেশ কয়েকটি প্রত্নতাত্ত্বিক স্থান খুঁজে পাওয়ার ঘোষণা দিয়েছে। এসবের মধ্যে রয়েছে মমি রাখার জায়গা ও বেড়ালের কবরস্থান। সন্ধান পাওয়া মমিগুলোর একটি একজন নারীর। সংশ্লিষ্টরা একে তিন হাজার বছর পুরাতন বলে অনুমান করছেন। নতুন পুরাতাত্ত্বিক আবিষ্কারগুলোর মধ্যে সর্বশেষ সংযোজন এই প্রাচীন বন্দর। মিসর আশা করছে, প্রত্নতাত্ত্বিক এসব স্থানগুলো দেশটিতে পর্যটক সমাগম বাড়াতে ভূমিকা রাখবে।

মিসরীয় শহর সোহাগে একটি সমাধির ভেতরে দুইটি মমিকৃত দেহ উদ্ধার করে প্রত্নতত্ত্ববিদরা। সেখানেই ইঁদুরগুলো পাওয়া যায়। গবেষকরাদের ধারণা, মমিট তৎকালীন রাজপরিবারের সিনিয়র কর্মকর্তা টুটু ও তার স্ত্রীর।   

প্রত্মতত্ত্ব পরিষদের মহাসচিব মোস্তফা ওয়াজিরি বলেন, এই রঙিন ও সুন্দর সমাধিটি ওই এলাকায় দারুণ আবিষ্কারগুলোর অন্যতম। মন্ত্রণালয় থেকে জানানো হয়, নতুন এই সমাধি দেখতে অনেক পর্যটক আসতে পারেন।