২০১৪ সালের হলফনামায় দেওয়া তথ্যের সঙ্গে এ বছর জমা দেওয়া মনোনয়নপত্রের তথ্য তুলনা করে দেখা গেছে, বিগত ৫ বছরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পদ বেড়েছে ৫২ শতাংশ। শুক্রবার বারাণসী কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মোদির জমা দেওয়া মনোনয়নপত্রের তথ্য অনুযায়ী মোদির বর্তমান সম্পদ ভারতীয় মুদ্রায় ২.৫১ কোটি টাকা। ২০১৪ সালে হলফনামা অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ১.৬৫ কোটি টাকা।
প্রধানমন্ত্রীর স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৪,১৪৩ টাকা। এছাড়া এসবিআই-এ একটি ফিক্সড ডিপোজিট করিয়েছিলেন মোদি। সেই স্থায়ী আমানত বা এফডি বেড়ে এখন ১.২৭ কোটি টাকা হয়েছে। ২০ হাজার টাকার সরকারি বন্ড ও ৭.৬১ লক্ষ টাকা এনএসসি-তেলগ্নি করেছেন তিনি। এদিন তাঁর পেশ করা হলফনামায় উল্লেখ করা হয়েছে, ১.১৩ কোটি টাকা মূল্যের ৪টি সোনার আংটি রয়েছে প্রধানমন্ত্রীর। একটি জীবনবীমা রয়েছে, যার দাম ১.৯০ লাখ রুপি। পিএমও অফিসের তরফে তিনি পান ১.৪০ লাখ।
গান্ধীনগরে ২০০২ সালে ১,৩০,৪৮৮ টাকায় একটি বাড়ি কিনে ছিলেন মোদি, যার বর্তমান মূল্য ১.১০ কোটি। আয়কর দফতরে কোনও ৮৫,১৪৫ রূপি অতিরিক্ত পরিশোধ করে রেখেছেন তিনি।