ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন দ্বিতীয় মেয়াদে শপথ নিচ্ছিলেন, তখন কোনও একটা হ্যাকার গ্রুপের পক্ষ থেকে বিজেপির ওয়েবসাইট হ্যাক করা হয়। সাইটের পেজে পোস্ট করা হয় গরুর মাংসের ছবিসহ ছয়টি রেসিপি! কেউ এই হ্যাকিং-এর দায় স্বীকার করেনি।
বিজেপির ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি প্রথম নজরে আনেন ফরাসি সাইবার নিরাপত্তা গবেষক ইলিয়ট এল্ডারসন। টুইটারে তিনি লিখেছেন, ‘ডিয়ার @ BJP4India আপনাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে। এবার ওয়েবসাইট রিস্টোর করতে কতদিন লাগবে?’ অপর একটি টুইটে তিনি ব্যঙ্গ করে বলেন, ‘জানতাম না বিজেপি মানে বিফ জনতা পার্টি'?’
I didn’t know that BJP stand for Beef Janata Party