মুসলিমদের জন্য সৃষ্টিকর্তার কাছে ট্রাম্প-মেলানিয়ার প্রার্থনা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা বিশ্বের মুসলমানদেরকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, স্ত্রী মেলানিয়াকে সঙ্গে নিয়ে মুসলিম সম্প্রদায়ের শান্তি-কল্যাণ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তিনি। 

noname

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ঈদের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদে ভাগ্যহীনদের সহায়তার মধ্য দিয়ে তাদের প্রতিশ্রুতি পূরণের সুযোগ পেয়ে থাকে। এদিন সৃষ্টিকর্তার প্রতি তাদের বিশ্বাস জোরদার করার পাশাপাশি অন্যদের সঙ্গে উপাসনা ও সহযোগিতা বণ্টনের করার সুযোগ সৃষ্টি হয়।

বিবৃতিতে ট্রাম্প আরও জানান, ফার্স্ট লেডি মেলানিয়া আর তিনি সমগ্র বিশ্বের ঈদ উদযাপনরত মুসলিমদের জন্য শান্তি ও কল্যাণের প্রত্যাশা করেছেন। 'ওই সম্প্রদায়ের (মুসলিম) ওপর যেন ঈশ্বরের অব্যাহত ভালোবাসা-ক্ষমা আর মঙ্গল বর্ষিত হয়, তার জন্য প্রার্থনা করেছি' বিবৃতিতে বলেন ট্রাম্প।    

সৌদি আরবসহ কয়েকটি দেশের মুসলিম সম্প্রদায় গতকাল (মঙ্গলবার) ঈদুল ফিতর উদযাপন করেছেন। তবে বাংলাদেশসহ অনেক দেশে সোমবার চাঁদ দেখা না যাওয়ায় আজ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।