মালয়েশিয়ার সাবেক রাজার তালাক অস্বীকার সেই রুশ সুন্দরীর

মালয়েশিয়ার সাবেক রাজা সুলতান পঞ্চম মুহাম্মাদ তার স্ত্রীকে মৌখিকভাবে ‘তিন তালাক’ তালাক দিলেও তা অস্বীকার করেছেন সাবেক রুশ বিউটি কুইন রিহানা ওকসেনা। তার দাবি, এখনও তারা বিবাহিত। সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের ছবিও আপলোড করছেন তিনি।

deshsangbad.com_1563429698

রুশ বিউটি কুইন ওকসানা ভোয়েভোদিনাকে বিয়ের পর সিংহাসন ছেড়েছিলেন মালয়েশিয়ার তৎকালীন রাজা সুলতান পঞ্চম মুহাম্মাদ। গত বছরের নভেম্বরে এ বিয়ে ঘিরে তুমুল আলোচনা হয়েছিল। সম্প্রতি রুশ টেলিভিশনের এক রিয়েলিটি শো-র একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক ব্যক্তিকে ওকসানার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। বিয়ের আগের সেই ভিডিও তালাকের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সুলতানের আইনজীবী কোহ তিয়েন হুয়া বলেন, ইসলামি শরিয়াহ আইন মেনে চলতি বছরের ২২ জুন ওকসানা-কে তিন তালাক দিয়েছেন সুলতান পঞ্চম মুহাম্মাদ। তিনি বলেন, আরবি শব্দ ‘তালাকে’র অর্থ  বিবাহ বিচ্ছেদ। একজন মুসলিম পুরুষ তিনবার তালাক বলার মাধ্যমে স্ত্রী সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদ ঘটাতে পারেন।

স্ট্রেইট টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জুলাই সুলতানের সঙ্গে ওকসানার চূড়ান্ত তালাক হয়েছে। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, তিনবার তালাক উচ্চারণ করার মাধ্যমে তাদের চূড়ান্ত বিচ্ছেদ হয়েছে। তালাকের স্পষ্ট কোনও কারণ এখনও জানা যায়নি। তবে রাশিয়ার একটি টেলিভিশনের রিয়্যালিটি শোতে একটি সুইমিংপুলে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় ওকসানাকে। সেই দৃশ্যের ভিডিও প্রকাশিত হওয়ায় এটি তাদের দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ হতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।

মালয়েশিয়ার কেলানতান প্রদেশের সুলতান এখন পঞ্চম মুহাম্মাদ। সেখান থেকে বিবাহ বিচ্ছেদের সার্টিফিকেটও দেওয়া হয়েছে। তবে ওকসানার দাবি, তিনি বিচ্ছেদের ব্যাপারে কিছু জানেন না। তিনি বলেন, আমি কোনও বিচ্ছেদের ব্যাপারে শুনিনি। আমাকে সরাসরি কিছুই বলা হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে সদ্যজাত ছেলের একটি ছবি পোস্ট করেন সাবেক মিস মস্কো রিহানা। ইংরেজি ও রুশ ভাষায় ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ছেলে একদিন ‘মালয়েশিয়ার রাজা’ হবে। মালয় ভাষায় লেখা অপর এক পোস্টে রিহানা বলেন, তার ছেলে কেলানতানের রাজা হবে। সুলতান পঞ্চম মুহাম্মাদ মালয়েশিয়ার রাজত্ব ছাড়লেও এখনও কেলাতান প্রদেশের শাসক।