বাংলাদেশের জনসংখ্যার চেয়েও বেশি সদস্য বিজেপিতে!

চলমান সদস্য সংগ্রহ প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতের ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরিক ভারতীয় জনতা পার্টি-বিজেপির সদস্য সংখ্যা ১৮ কোটিতে পৌঁছেছে বলে জানিয়েছেন দলটির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা। সেক্ষেত্রে সদস্য সংখ্যার বিচারে বাংলাদেশের জনসংখ্যাকেও ছাড়িয়ে গেছে হিন্দুত্ববাদী দলটি। বাংলাদেশের সবশেষ রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী জনসংখ্যা ১৭ কোটির কম।

noname

নরেন্দ্র মোদির সরকার দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার আগে ভারতে বিজেপির সদস্য সংখ্যা ছিল ১১ কোটি। পুনরায় ক্ষমতায় এসে সদস্য সংখ্যা বাড়াতে তৎপর হয় মোদি সরকার। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জেপি নাড্ডাকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই ধাপে ৭ কোটি সদস্য সংগ্রহের মধ্য দিয়ে বিজেপির মোট সদস্য সংখ্যা ১৮ কোটি ছুঁয়েছে।

২০১৫ সালে সংখ্যা বৃদ্ধির তোড়জোড় শুরু করেছিল বিজেপি। সেই অভিযান শেষেই তাদের সদস্যা সংখ্যা ১১ কোটি হয়েছিল। মাত্র চার বছরের ব্যবধানে তা প্রায় দেড়গুণ বেড়ে ১৮ কোটিতে পৌঁছালো।