দিল্লি এখন ‘গ্যাস চেম্বারে’ রূপ নিয়েছে: মুখ্যমন্ত্রী

ভারতের দিল্লিতে ভয়াবহ পরিবেশ দূষণে থমকে গেছে জীবনযাত্রা। সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিকে ‘গ্যাস চেম্বারে’র সঙ্গে তুলনা করেছেন। শিশুদের মুখ ঢেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

_92308300_mediaitem92308299

শুক্রবার সকালে দিল্লির বাতাসের মান সংক্রান্ত সূচক (একিউআই) ছিল ৪৫৯-এ। সাধারণ এই সূচক ২০০ ছাড়িয়ে গেলেই মানুষের শরীরে তার প্রভাব পড়তে শুরু করে। আবহাওয়া দফতরও জানিয়েছে, রবিবারের আগে দূষণ পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই। কারণ এখন হাওয়ার গতিবেগ খুবই কম। রবিবার থেকে হাওয়ার গতিবেগ বাড়লে তবেই কমবে দূষণ।

এদিন সকালে বিশেষ একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরকার এবং বেসরকারি স্কুলের পড়ুয়াদের মাস্ক প্রদান করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানেই তিনি দিল্লির অবস্থার কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিবেশী রাজ্য হরিয়ানা ও পাঞ্জাবের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার দাবি, সেখানকার কৃষকরা ফসলের মূল পোড়ানোর কারণে এই পরিস্থিতির তৈরি। সেসময় দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে বলেন যেন তারা দিল্লিবাসী স্বাস্থ্যের কথা বিবেচনা করে।

কেজরিওয়াল বলেন, দিল্লি একদম গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। নিজেদেরকে বিষাক্ত বায়ু থেকে রক্ষা করা খুবই জরুরি হয়ে গেছে এখন। আমি দিল্লিবাসীকে সবকিছু নিয়ে মোকাবিলার আহ্বান জানাই। আমরা প্রতিদিন ৫০ লাখ মাস্ক বিতরণ করছি।