প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে খবরে বলা হয়েছে, কোনও এক ব্যক্তি আইপ্যাডের দিকে তাকানোর পর ওই মুসলমান ব্যক্তি বন্ধ করে ফেলায় সন্দেহের সূত্রপাত হয়। এরপর ওই ব্যক্তি পিকাডেলি লাইন ট্রেন থেকে নেমে যেতে বলা হয়।
জনি নামক ট্রেনের এক যাত্রী জানান, ট্রেনে ব্যাগসহ স্মার্ট ড্রেস পরা এক যাত্রী উঠে দাঁড়ান। তিনি জিজ্ঞেস করতে থাকেন আরবের লোকের মতো দেখতে কেউ একজন তাকে ট্রেনে হুমকি দিচ্ছে। এ সময় আইপ্যাডের দিকে তিনি (অভিযোগকারী) তাকালে ওই মুসলিম যাত্রী তা বন্ধ করে ফেলেন। অভিযোগকারীর কাছে এটাকে ‘সন্দেহজনক’ মনে হয়।
বেশ কয়েকজন যাত্রী ওই মুসলমান যাত্রীর পক্ষে দাঁড়ান এবং অভিযোগকারীকে বর্ণবাদী আখ্যায়িত করেন। তবে এরপর ওই মুসলমান যাত্রী ট্রেন থেকে নেমে যান।
অপর এক ঘটনায় বোমা হামলার গুজবে শুক্রবার গ্লাসগো মোটরওয়ে বন্ধ ঘোষণা করা হয়। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।
/এএ/