নেদারল্যান্ডসে ছুরি হামলার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার

নেদারল্যান্ডসে শুক্রবারের ছুরি হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে ৩৫ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।noname
২৯ নভেম্বর শুক্রবার নেদারল্যান্ডসের হেগ শহরে একটি ব্যস্ত সড়কে এ ছুরি হামলা চালানো হয়। এতে আহত হন তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হেগের গ্রোট মার্কসট্রেট বিপণি বিতান এলাকায় এ ছুরি হামলা চালানো হয়। এ ঘটনায় অধিকতর তদন্ত চালানো হচ্ছে।