ভারতের রাজধানী দিল্লিতে রবিবার রাতে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন ৯ জন। আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হসপিটালসহ নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
স্থানীয় সময় রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তর-পশ্চিম দিল্লির কিরারি এলাকার ওই গুদামটিতে এ আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের শিকার গুদামটি ছিল একটি তিন তলা ভবনের নিচতলায়। গুদামটিতে আগুন লাগার মতো কোনও সরঞ্জাম ছিল না।
কিছুদিন আগেই উত্তর দিল্লির জনাকীর্ণ অঞ্চলে লাগেজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে মৃত্যু হয় অনন্ত ৪৩ জনের।