সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) কারণে ভারত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। শুক্রবার (৩ ডিসেম্বর) বিতর্কিত ওই আইনের সমালোচনা করে তিনি বলেন, সিএএ হচ্ছে ভারতের আত্মঘাতী কূটনেতিক লক্ষ্য। দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি পাস হওয়া বিতর্কিত এই আইনে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে নিপীড়িত হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন, পার্সি ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এই আইন বৈষম্যমূলক আখ্যা দিয়ে এর বিরোধিতা করছেন বিরোধীরা।