বলিভিয়ায় বাস খাদে পড়ে নিহত ১৪

বলিভিয়ায় একটি বাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ১৯ জন। শুক্রবার দেশটির প্রশাসনিক রাজধানী লা পাজ-এর কাছেই এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি।Bolivia 02
কর্মকর্তারা জানিয়েছেন, লা পাজের কাছে একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি গিরিখাতে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় অগ্নিনির্বাপণ দফতরের প্রধান ইসমাঈল ভিলকা জানান, দুর্ঘটনার মাত্র আধাঘণ্টা আগেই রাজধানী শহর থেকে উত্তরাঞ্চলীয় কোরিপাতা শহরের উদ্দেশে যাত্রা করেছিল বাসটি।

বলিভিয়ায় এক সপ্তাহের মধ্যে এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। গত বুধবার লা পাজের পশ্চিমে একটি কার্গোর সঙ্গে একটি ছোট বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হয় ১৪ জন। আরেক দুর্ঘটনায় নিহত হয় আরও তিনজন।

পুলিশের মতে, মূলত কম দৃশ্যমানতা, চালকদের দায়িত্বজ্ঞানহীনতা এবং অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণের ফলে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে থাকে।