পাকিস্তান যাচ্ছেন সুষমা স্বরাজ

indexজঙ্গি ও সীমান্ত হামলা নিয়ে উত্তপ্ত কূটনৈতিক পরিস্থিতির মধ্যেই আগামী সপ্তাহে পাকিস্তান যেতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। একটি বিশেষ সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এই খবর জানিয়েছে। তবে দেশটির সরকারের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কিছু জানানো হয়নি।  
মঙ্গলবার প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করমর্দনের পরদিনই সুষমার এই সফরের কথা শোনা গেল।
এনডিটিভি জানিয়েছে, সুষমা আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ২৭ দেশের বৈঠকে অংশ নেবেন। আগামী ৭ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই বৈঠকে ভারতকেও আমন্ত্রণ জানানো হয়েছে।     

/এসএম/