মাস্ক না পরে ঘর থেকে বের হলে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও কুয়েত। এই আইন অমান্যকারীদের জেল-জরিমানার ঘোষণা দিয়েছে দেশ দুটির কর্তৃপক্ষ।
কাতারে আইন অমান্যকারীদের জন্য ৫৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৪৬ লাখ ২৬ হাজার ২৩ টাকা। কুয়েতে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ২০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৩ লাখ ৬২ হাজার ৫৭৪ টাকা। সূত্র: মিডল ইস্ট মনিটর।