ইন্দোনেশিয়ায় ৫.৬ মাত্রার ভূমিকম্প

nonameইন্দোনেশিয়ার শিকামুরাং এলাকায় একটি ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। তবে মাঝারি মাত্রার এ কম্পনে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
১৯ ডিসেম্বর ২০১৫ শনিবার স্থানীয় সময় বিকাল ৩টা ০৩ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিকামুরাং থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৯ কিলোমিটার গভীরে।
/এমপি/