ভারত মহাসাগরে ৭.১ মাত্রার ভূমিকম্প

Earthquake Hits Indian Oceanভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। গ্রিনিচ মান সময় শুক্রবার সকাল ৬টা ২৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষের তরফ থেকে কোনও ধরনের সতর্কতাও জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল অস্ট্রেলিয়ার পার্থ থেকে তিন হাজার ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং হার্ড আইল্যান্ড ও ম্যাকডোনাল্ড আইল্যান্ড থেকে এক হাজার কিলোমিটার দূরে সমুদ্রতলে। সূত্র: এনডিটিভি।

/এমপি/বিএ/