বৈঠকের পর জিএসসি’র প্রধান উপ-প্রধান মোহাম্মদ আওয়াদ আবদুল-সাদিক বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যার জন্য লিবিয়ানরা অপেক্ষা করছে, আরবরা অপেক্ষা করছে এবং গোটা বিশ্ব অপেক্ষা করছে।’
জাতিসংঘের মধ্যস্থতায় আসছে ১৩ ডিসেম্বর রোমে অনুষ্ঠিত হতে যাওয়া শান্তি আলোচনাকে সামনে রেখে দুপক্ষের মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মধ্য লিবিয়ায় সশস্ত্র সুন্নিপন্থি সংগঠন আইএস’র প্রভাব দিন দিন বাড়ছে দাবি করে আসা দেশ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং মধ্য পূর্বাঞ্চলীয় দেশগুলো ওই সম্মেলনে অংশ নেবে।
তবে এ চুক্তিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও অনেক বেশি আশাবাদী নন বলে জানিয়েছেন লিবিয়া অ্যানালাইসিস.কমের প্রেসিডেন্ট জ্যাসন প্যাক। তার মতে রাতারাতি কিছু পরিবর্তন হোয়ার সম্ভাবনা কম।
সূত্র: আল জাজিরা
/এফইউ/