'আমাদের যুদ্ধ চরমপন্থার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয়'

1410400591826_wps_9_US_President_Barack_Obamaক্যালিফোর্নিয়ার প্রতিবন্ধী সেবা কেন্দ্রে হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি ও তাদের সহযোগীদের ধ্বংস করা হবে বলেও তিনি জানিয়েছেন। সেইসঙ্গে বলেছেন, ‘আইএসবিরোধী যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ চরমপন্থার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে নয়।’ জঙ্গিবাদের বিরুদ্ধে এ লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুসলমানদেরও অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি।
সান বারনারডিনোর ওই সেবা কেন্দ্রে হামলার চার দিন পর হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি এ কথা বলেন। ক্ষমতায় থাকাকালীন সময়ে এ নিয়ে তৃতীয়বারের মতো ওভাল অফিস থেকে ওবামা এই ভাষণ দিলেন।
ভাষণে ওবামা বলেন, ‘হামলাকারীরা নিরপরাধ মানুষকে হত্যার জন্য মারণাস্ত্র, গোলাবারুদ এবং পাইপ বোমা মজুদ করেছিল। তাই এটিকে সন্ত্রাসী হামলা বলা যেতেই পারে। আইএস কিংবা অন্য যে কোনও সংগঠন যারা আমাদের ক্ষতি করতে চাইবে তাদের অবশ্যই ধ্বংস করা হবে। আমাদের ওপর সন্ত্রাসবাদের হুমকি আছে ঠিক, কিন্তু তা অবশ্যই কাটিয়ে উঠব।’ সম্ভাব্য হামলাকারীদের আগ্নেয়াস্ত্র পাওয়া যুক্তরাষ্ট্র কঠিন করে তুলবে বলেও জানান তিনি।
গত বুধবার পাকিস্তানি বংশেঅদ্ভুত এক দম্পতি সান বারনারডিনোতে একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বড়দিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হামলা চালিয়ে ১৪ জনকে হত্যা করে। পরে সৈয়দ রিজওয়ান ফারুক ও তাশফিন মালিক নামের ওই দম্পতিও পরে পুলিশের হাতে নিহত হয়।
পরে জানা যায় তাশফিন মালিক তার ফেসবুক পাতায় দেওয়া পোস্টে আইএসের কাছে আনুগত্য স্বীকার করার কথা লিখেছিল।

/এসএম/এসটি/