ভারত-পাকিস্তান দুদেশই সন্ত্রাসবাদের শিকার দাবি করে কিরবি বলেন, ‘সন্ত্রাসবাদের মতো জটিল ইস্যুগুলোর সমাধানে ভারত-পাকিস্তানের একসঙ্গে কাজ করার চেষ্টাকে আমরা সাধুবাদ জানিয়ে যাব।'
চলতি মাসের শুরুর দিকে প্যারিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর দুদেশের মধ্যে সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত মেলে। আর সেই বৈঠকের এক সপ্তাহ পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পাকিস্তান সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যে নতুন করে আলোচনা শুরুর ব্যাপারে সমঝোতা হয়। সেসময় আগামি মাসে মোদির পাকিস্তান সফরের ব্যাপারে একরকম নিশ্চয়তা দিয়ে আসেন সুষমা। সূত্র: ডন
/এফইউ/বিএ/