৮ সেকেন্ডের জন্য কোয়ারেন্টিন ভাঙায় তিন লাখ টাকা জরিমানা

মাত্র ৮ সেকেন্ডের জন্য কোয়ারেন্টিন ভাঙায় তাইওয়ানে এক ব্যক্তিকে এক লাখ তাইওয়ানিজ ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় তিন লাখ ৩১৮ টাকা। স্থানীয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাইওয়ানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন।noname

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফিলিপাইন থেকে আসা এক অভিবাসী শ্রমিক। তাকে কওসুং শহরের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তবে সংক্ষিপ্ত সময়ের জন্য হোটেলের নিজ কক্ষ থেকে হলওয়ে পর্যন্ত গিয়েছিলেন তিনি।

সিসিটিভি ক্যামেরায় এ ঘটনা ধরা পড়লে স্বাস্থ্য দফতরকে বিষয়টি অবহিত করে হোটেল কর্তৃপক্ষ। পরে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে শাস্তি হিসেবে তাকে এ জরিমানা করা হয়।