করোনা সংক্রমণ চীনের আগেই শুরু হয় ইতালিতে!

চীনের আগেই ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল। নতুন এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

২০১৯ সালের নভেম্বরের শেষ দিকে ইতালির মিলান এলাকার এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়। ইতালিতে মহামারি ছড়িয়ে পড়ার কয়েক মাস আগে এই ঘটনা ঘটে। এমনকি চীনের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই মিলান শহরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে।

২০২০ সালের সেপ্টেম্বরে এই গবেষণা চালানো হয়। এতে ৩৯টি কণ্ঠনালী থেকে কফ নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর একটি নমুনা করোনা পজিটিভ হিসেবে ধরা পড়ে।

এই নমুনা পাওয়া যায় চার বছরের একটি শিশুর মধ্যে। মিলানের বাসিন্দা শিশুটি ইতোপূর্বে কখনও দেশের বাইরে যায়নি।

শিশুটির মধ্যে ২০১৯ সালের ২১ নভেম্বর পর্যন্ত সর্দি-কাশি লক্ষণ প্রকাশ পেতে থাকে। এরপর ৩০ নভেম্বর তাকে হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। তার মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয়।

ইতালির একটি পত্রিকার লেখক এবং মিলান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারিও সি রাভিগলিওনে। তিনি বলেন, শিশুটির ভেতরে যে লক্ষণ ছিল তার সঙ্গে করোনাভাইরাসের মিল ছিল। এর অর্থ দাঁড়ায়, চীনের উহান প্রদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার এক মাস আগে শিশুটি সংক্রমিত হয়েছিল। সূত্র: পার্স টুডে।