হংকং-এর কুইন এলিজাবেথ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া এক রোগীকে ফের হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। গত ১৮ ডিসেম্বর ৬৩ বছরের ওই রোগী হাসপাতালটি থেকে পালিয়ে যান। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েন তিনি।
পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
হাসপাতালের ওয়ার্ডগুলোর নজরদারি ও সামগ্রিক ব্যবস্থাপনা বাড়ানো হয়েছে। বিশেষ করে আইসোলেশন ওয়ার্ডগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার টিকাও আবিষ্কৃত হয়েছে।