ভুটানে বাড়ছে সংক্রমণ, ৭ দিনের লকডাউন

ভুটানে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় ৭ দিনের জন্য  লকডাউন জারি করা হয়েছে। মঙ্গলবার (২২) এ ঘোষণা দেয় দেশটির সরকার। বুধবার থেকে বিধিনিষেধ কার্যকর হয়েছে।

noname

করোনা প্রাদুর্ভাবের কারণে ভুটানে প্রথম লকডাউন ঘোষণা করা হয় গত আগস্টে। সে সময় এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে দেশটির সরকার। কঠোর নিয়ম মেনে করোনাভাইরাস প্রতিরোধে ভুটানের অর্জিত সাফল্য অনেক দেশকেই পথ দেখিয়েছিল। সংক্রমণ রুখতে সেখানে আবার নতুন করে লকডাউন জারি করা হলো।

ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বুলেটিনে ২২ ডিসেম্বর জানানো হয়েছে, এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। এদের মধ্যে ৪৩০ জন সুস্থ হয়েছেন। তবে এখন পর্যন্ত একজনেরও মৃত্যু হয়নি।

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পাতায় বলা হয়েছে, ‘থিম্পু, পারো, লামোইঝিংখায় করোনার প্রাদুর্ভাব বাড়ছে। মঙ্গলবার সকালেই আন্তঃরাজ্য যাতায়াত বন্ধ করা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় জাতীয় কোভিড নিয়ন্ত্রণ টাস্কফোর্স আরও কড়া নিয়ম জারি করতে চাইছে। প্রধানমন্ত্রীও মনে করছেন, দেশজুড়ে লকডাউন দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করবে। সেই সঙ্গে কমবে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা।’

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, ভুটানে আবারও জোন সিস্টেম চালু হচ্ছে। প্রতিটা জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নাগরিকদের চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে। আগামী সাতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকছে।’

লকডাউন আরও বাড়বে কিনা, এ ব্যাপারে দেশটির সরকারি বিবৃতি বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের গতিপ্রকৃতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।