সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, কারাগারে থাকাকালীন ভালো ব্যবহারের কারণে সঞ্জয়কে খালাস দিয়েছে মহারাষ্ট্র সরকার।
১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়ে ২৫৭ জন নিহত হয়। আহত হয় ৭শ’ জনের বেশি। ভয়াবহ ওই সহিংসতার এক মাস পর বিস্ফোরণ মামলার সঙ্গে সম্পৃক্ততা ও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয়কে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। সেসময় সঞ্জয় দত্তের বাড়ি তল্লাশি করে পুলিশ অবৈধ অস্ত্র খুঁজে পায়।
পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ থেকে সঞ্জয়কে অব্যাহতি দেওয়া হলেও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে গত ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত। পরে সঞ্জয়কে পুনের ইয়েরাওয়াড়া কারাগারে পাঠানো হয়।
সঞ্জয় আগেই ১৮ মাস জেল খেটে ফেলায় তাকে বাকি ৪২ মাস কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়।সে সাজাই এখন চলছে তার। তবে কারাগারে থাকাকালীন বিভিন্ন সময়ে প্যারোলে মুক্তি মিলেছে সঞ্জয়ের। আর তাতে দেশজুড়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল। সূত্র:এনডিটিভি
/এফইউ/বিএ/