পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জয়েশ-ই-মোহাম্মদ পরিচালিত মসজিদ ও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির পুলিশের জঙ্গি-বিরোধী বিভাগ মসজিদ ও মাদ্রাসা বন্ধ করে দেয়।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দাস্কার ১৪ কিলোমিটার দূরে অবস্থিত মসজিদ ও মাদ্রাসা আল-নূরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় পুলিশ। সে সময় ১৪ জনকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ সূত্র আরও জানায়, মাদ্রাসার নথি ও দলিল দস্তাবেজ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, বছরের শুরুতে ভারতের পাঠানকোটে বিমানঘাঁটিতে হামলায় জড়িত সন্দেহে বুধবার বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মাদ্রাসাটি বন্ধ করা হলো। ২০০২ সালে জেনারেল পারভেজ মোশাররফের শাসনামলে আন্তর্জাতিক চাপের মুখে এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান সরকার। সূত্র: ডন
/ইউআর/বিএ/